ব্যারিস্টার রফিক-উল হক আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ১৬:৫৬
অ- অ+

প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হককে বাংলাদেশের আইন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শনিবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন অর্থমন্ত্রী।

প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মুস্তফা কামাল বলেন, ব্যারিস্টার রফিক-উল হক বাংলাদেশের আইন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি দেশের একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে আজীবন সততা, দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে গেছেন। নিজ কর্মগুণেই এই বিজ্ঞ আইনজীবী দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক (৮৫) শনিবার সকালে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

( ঢাকাটাইমস /২৩অক্টোবর/জেআর/ইএস )

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাইজার বিমানবন্দরে সশস্ত্র হামলায় নিহত ৩৫
আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
হজ শেষে দেশে ফিরছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, ৫৮৮ জনের মৃত্যু
বিশ্বকাপে নক আউট পর্বে প্রথম দল হিসাবে মেক্সিকো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা