প্রথমার্ধে বাংলাদেশ ০, কাতার ২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২০, ২২:৫১| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২৩:৫৫
অ- অ+

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে শুক্রবার বাংলাদেশ ও কাতারের মধ্যকার ম্যাচের প্রথমার্ধ শেষে কাতার ২-০ গোলে এগিয়ে রয়েছে। নবম মিনিটে প্রথম গোলটি করেন আব্দুল আজিজ হাতেম। ৩৩তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন আকরাম আফিফ।

কাতারের রাজধানী দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটে স্বাগতিক দলের আহমেদ আলার একটি আক্রমণ সাইড বারে লেগে প্রতিহত হয়। বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ।

নবম মিনিটে ১-০ ব্যবধানে লিড নেয় কাতার। ডি-বক্সের মধ্যে বল পেয়ে তা বাংলাদেশের জালে পৌঁছে দেন আব্দুল আজিজ হাতেম। দশম মিনিটে কাতারের আরেকটি আক্রমণ প্রতিহত করেন বাংলাদেশ দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকু। ২৫তম মিনিটে কাতারের আব্দুল করিমের একটি আক্রমণ সহজেই নিজের নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক আনিসুর রহমান।

৩৩তম মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সের প্রান্ত থেকে ফার পোস্ট লক্ষ্য করে কোনাকুনি শটে গোলটি করেন আকরাম আফিফ। বাংলাদেশের গোলরক্ষক ঝাপিয়ে পড়লেও গোল বাঁচাতে পারেননি।

প্রথমার্ধে ৭৫ শতাংশ সময় ধরে বল দখলে রেখেছিল কাতার। ২৫ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ। বলতে গেলে প্রথমার্ধে পুরোটা সময় জুড়েই বাংলাদেশকে চাপে রাখে কাতার।

(ঢাকাটাইমস/৪ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ
সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী
পদ্মা দক্ষিণ থানা পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা
গুরুতর আহত হয়েও দায়িত্বে অবিচল আনসার সদস্য