সেনবাগে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২০, ২১:০৮
অ- অ+

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে সিএনজি অটোরিকশা উল্টে সাহেব উল্যা (৫৭) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। ঘটনায় এক শিশুসহ আরও তিনজন আহত হন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সোনাইমুড়ী-সেনবাগ সড়কের জিরুয়া ফকিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেব উল্যা পাশের বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি সোনালী ব্যাংক সেনবাগ কানকিরহাট শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সিএনজিযোগে লতিফপুর নিজ বাড়ি থেকে সেনবাগের কানকিরহাট বাজারের উদ্দেশ্যে বের হন সাহেব উল্যা। পথে সিএনজিটি সোনাইমুড়ী-সেনবাগ সড়কের জিরুয়া ফকিরহাট বাজার এলাকায় পৌঁছলে আশরাফ (৮) নামে শিশু সড়কের উপর দিয়ে দৌড় দিলে তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে যায়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে ভেতরে থাকা সাহেব উল্যাসহ তিনজন ও ওই শিশুটি আহত হয়। স্থানীয় লোকজন আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাহেব উল্যা ও শিশুটিকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও অবস্থার অবনতি হলে সাহেব উল্যাকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। আহত আশরাফ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4