পাবজি মোবাইল প্রো লিগ দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়নশিপ শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২১, ০৯:১৮
অ- অ+

শুরু হতে যাচ্ছে পাবজি মোবাইল প্রো লিগ (পিএমপিএল) এসএ চ্যাম্পিয়নশিপের সিজন ১ । দক্ষিণ এশিয়ার সেরা ১৬ টি গেমিং দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। ১০ জুন থেকে ১৩ জুন ২০২১, ৩ দিন চলবে রোমাঞ্চে ভরপুর এই প্রতিযোগিতা।

১৬ টি দলের মধ্যে থাকছে পিএমপিএল এসএ সিজন ৩ ফাইনালস-এর ৯ টি দল, পিএমসিও এইচটিএম-এর ৪ টি দল, পিএমসিও ওয়াইল্ডকার্ড থেকে ২ টি দল এবং পিএমপিএল এসএ সিজন ২ ফাইনালস-এর বিজয়ী দল স্কাইলাইটজ গেমিং।

দর্শকরা এই প্রতিযোগিতাটি পাবজি মোবাইল ই-স্পোর্টস-এর ইউটিউব, ফেইসবুক এবং টুইচ চ্যানেলে উপভোগ করতে পারবেন।

(ঢাকাটাইমস/১০জুন/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতে হতো: আদালতে পুলিশ
মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় জামায়াতের এমপির জামাই গ্রেপ্তার
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন