ছুটিতে যাচ্ছেন ডোমিঙ্গোরা, যোগ দেবেন ওমানে

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৬:২০
অ- অ+

ছুটি কাটিয়ে হারারেতে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন কোচিং প্যানেলের সদস্যরা। এরপর জিম্বাবুয়ে থেকে ফিরে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। অবশ্য অস্ট্রেলিয়া সিরিজের পর সপ্তাহখানেকের ছুটি মিলেছিল খেলোয়াড়সহ কোচিং-স্টাফদের। এবার বিশ্বকাপের আগে তারা পাচ্ছেন লম্বা ছুটি। ইতোমধ্যে যে যার মতো ফিরেছেন নিজের বাড়িতে। আগামী ৪ অক্টোবর নিজ দেশ থেকেই দলের সঙ্গে যোগ দেবার কথা রয়েছে তাদের।

জানা গেছে, টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক গতকাল রাতেই ঢাকা ছেড়েছেন। ইংল্যান্ডের উদ্দেশ্যে আজ দেশ ছেড়েছেন বোলিং কোচ ওটিস গিবসন। এছাড়া রঙ্গনা হেরাথ শ্রীলঙ্কায়, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স যাবেন দক্ষিণ আফ্রিকায়। আইপিএলে কাজ করতে আরব আমিরাত যাচ্ছেন কম্পিউটার অ্যানালিস্ট। এছাড়া রাতেই ঢাকা ছাড়বেন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিক লি ও ট্রেনার জুলিয়ান কেলাফতে।

বিশ্বকাপে অংশ নিতে ১৫ সদস্যের স্কোয়াড ও দুইজন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে ৪ অক্টোবর ওমানে পৌঁছাবে বাংলাদেশ দল। কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার কারণে থাকতে হবে না কোয়ারেন্টিনে। তবে দেশ ছাড়ার আগে ও ওমানে পৌঁছার পর কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে তাদের। সেখানে তিন দিন পর শুরু হবে অনুশীলন। সপ্তাহখানেক নিজেদের খরচে ক্যাম্প করে আইসিসির তত্ত্বাবধানে ঢুকে যাবে দল।

অবশ্য এর মাঝে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুইটি ওয়ার্ম আপ অফিসিয়াল ম্যাচ খেলতে যেতে হবে আমিরাতে। ১৪ অক্টোবর খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং অন্য ম্যাচটি শ্রীলংকার বিপক্ষে। পরে আবার ফিরতে হবে ওমানে। সেখানেই শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

বিশ্বকাপের উদ্বোধনী দিনে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহরা। পরে ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানে। গ্রুপ পর্বের সেরা দুই দল মূল দলে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ প্রত্যাশিত গ্রুপ সেরা হলে তাদের লড়তে হবে গ্রুপ ‘টু’ তে থাকা পাকিস্তান, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে। দুই গ্রুপের ম্যাচ শেষ হবে ৮ নভেম্বর। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনাল।

১০ নভেম্বর আবুধাবিতে প্রথম ও ১১ নভেম্বর দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে দিয়ে শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
BAC Accreditation Framework: A Contemporary Overview
BUBT QA Expert Trains Faculty of Premier University on World Rankings & Accreditation
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা