কপিলের শো’তে গিয়ে রেগে আগুন সাইফ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১, ১৬:২০
অ- অ+

সম্প্রদি ‘দ্য কপিল শর্মা শো’তে গিয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। আসন্ন ছবি ‘ভূত পুলিশ-এর প্রমোশনের জন্য ইয়ামি গৌতম এবং জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে এদিন শো’তে হাজির হয়েছিলেন তিনি। ইউটিউব চ্যানেলের শো-এর গ্রিন রুমের বিটিএস ভিডিও শেয়ার হয়েছে।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, শো-এর জন্য এসে গ্রিন রুমে বসেছিলেন সাইফ। এরপর সেখানে সঞ্চালক কপিল শর্মা আসতেই অভিনেতা বলেন, কপিলের সঙ্গে পুরনো প্রায় ১০টা এপিসোডে এসে গল্পগুজব করেছিলেন তিনি। অথচ গ্রিন রুমে বসে দেখলেন, কপিলের সঙ্গে বলিউডে বাকি সব অভিনেতার ছবি থাকলেও সাইফের কোনো ছবি নেই।

ব্যাস, তাতেই ক্ষেপে যান বলিউডের নবাবপুত্র। তিনি ক্ষোভ প্রকাশ করেন সেট ম্যানেজারের ওপরও। ভিডিওর অন্য অংশে সাইফ পুনরাবৃত্তি করেন, তিনি হতাশ হয়েছিলেন তার ছবি গ্রিন রুমে নেই। যদিও পাশাপাশি তিনি শো-টির প্রশংসাও করেন।

ঢাকাটাইমস/১০অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশানে ছাত্রদলের মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা
৩ হাজার টাকার ফ্রি শপিং ঘিরে মিরপুরের শোরুমে ভাঙচুর-লুটপাট!
পল্লবীতে তরবারি-খুর-খেলনা পিস্তল নিয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২
ওলামা-মাশায়েখ সম্মেলন শনিবার, এক মঞ্চে থাকছেন শীর্ষ আলেমরা