হবিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২১, ১৯:১৯
অ- অ+

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে এক হাজার ১০ পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৯। আটক দুজন হলেন- ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলাধীন শিমরাই গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. জিলানী (৩৫) ও একই এলাকার মাজু মিয়ার ছেলে মো. রহমত উল্লাহ (২২)।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে র‌্যাব-৯, হবিগঞ্জের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের ড্রাইভার বাজার থেকে তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান। তিনি জানান, আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৈয়দপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সরকারি চাকরিজীবীদের কাজ হল কিছু চুরি করা, কিছু কাজ করা: পরিবেশ মন্ত্রী
ভারতে না খেলতে যাওয়া ছিল সঠিক সিদ্ধান্ত: আসিফ নজরুল
মাদারীপুরে সেকান্দার হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন