মিলিটারি গ্রেড ডিজাইনে এলো নতুন নকিয়া ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২১, ১২:১০
অ- অ+

মিলিটারি গ্রেড ডিজাইনে এলো নতুন নকিয়া ফোন। মডেল নকিয়া এক্সআর ২০। ফোনটি মাটিতে পড়লেও ভাঙ্গবে না। পানিতেও ডুববেও থাকবে অক্ষত।

মিলিটারি গ্রেড ডিজাইনে তৈরি ফলে, ফোনটি শক্তপোক্ত হয়েছে। এই ফিচার থাকার ফলে ফোনটি মাটিতে পড়লে বা পানিতে ডোবালেও অক্ষত থাকবে। ফোনের সমগ্র ফিচার্স ও স্পেসিফিকেশনস জেনে নিন।

নকিয়া দাবি করছে, ব্যাপক তাপমাত্রা ৫৫ ডিগ্রি বা ২০ ডিগ্রি সেলসিয়াসে এক্কেবারে অক্ষত থাকবে ফোনটি। এছাড়াও ১.৮ মিটার উঁচু থেকে ফোনটি ফেললে বা বা 1 ঘণ্টা পানির নিচে থাকলেও এই নকিয়া এক্সআর ২০ মডেলের ফোনের কিছুই হবে না। এই ফোনের সঙ্গে চার বছরের মাসিক সিকিওরিটি আপডেট এবং তিন বছর ওস আপডেট ঘোষণা করেছে নকিয়ার মালিকানাধীন এইচএমডি গ্লোবাল।

নকিয়ার নতুন ফোনে রয়েছে একটি ২০:৯ রেডিওর ডিসপ্লে এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর দেওয়া হয়েছে। শুধু তাই নয়। দুর্ধর্ষ অপ্টিক্সের জন্য এই নকিয়া স্মার্টফোনে রয়েছে জেইস অপ্টিক্স।

ফোনটি পাওয়া যাচ্ছে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজে। ফোনটির মোট দুটি কালার মডেল রয়েছে। সেই দুই কালার মডেল হল, গ্রানাইট এবং আলট্রা ব্লু।

এই ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯ এবং রেজোলিউশন ১০৮০X২৪০০ পিক্সেলস। সুরক্ষার জন্য এই ফোনের ডিসপ্লেতে একটি কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্রোটেকশন দেওয়া হয়েছে।

ফোনটি চলবে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে।

ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড শুটার। এই ক্যামেরা সেটআপে রয়েছে দুর্ধর্ষ জেইস অপ্টিক্স।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‎শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে: তৌহিদ হোসেন
হোল্ড নেটওয়ার্কিং-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
মিথ্যা বলা মহাপাপ, সুতরাং মিথ্যা বলো না: পাটোয়ারীসহ এনসিপি নেতাদের মির্জা আব্বাস
পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ, প্রমাণিত হলে আজীবন ছাত্রত্ব বাতিল: উপাচার্য আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা