দেশের বাজারে টাটার গোল্ড স্ট্যান্ডার্ড ১৬ টনের ট্রাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২১, ১৬:৪৭
অ- অ+

ভারতের গাড়ি নির্মাতা কোম্পানি টাটা মোটরস বাংলাদেশে নিয়ে এলো নতুন গোল্ড স্ট্যান্ডার্ড সম্পন্ন ১৬ টনের মাঝারি ধরনের বাণিজ্যিক গাড়ি। এটি দুই ধরনের হুইলবেস অপশনে পাওয়া যাবে। এর একটি ৪৮০০মি.মি এবং অপরটি ৫২০০মি.মি শক্তিশালী যন্ত্রাংশে তৈরি। LPT 1615 GOLD (এলপিটি ষোল-পনের গোল্ড) রকমারি পণ্য পরিবহনে ব্যবহার করা যাবে।

সম্প্রতি বাংলাদেশে টাটার একমাত্র ডিস্ট্রিবিউটর নিটল মোটরস দেশের বাজারে গোল্ড স্ট্যান্ডার্ড সম্পন্ন ১৬ টনের এ গাড়ি উন্মোচন করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিটল মোটরস জানায়, গাড়িটির উল্লেখযোগ্য বৈশিষ্টের মধ্যে রয়েছে- শক্তিশালী ফ্রেম, পরীক্ষিত ও নির্ভরযোগ্য কামিন্স ইঞ্জিন, টাটা GBS 600 গিয়ারবক্স, মজবুত রেয়ার এক্সেল যুক্ত অধিক শক্তির সাসপেনশন ।

গাড়িটিতে এলপিটি ১৬১৫ গোল্ড এর ডিজাইন করা হয়েছে, যার ফলে বেশি আয় করতে, স্বল্প খরচে একটি ভালো পারফরম্যান্সের গাড়ির মালিক হওয়ার জন্য এটি উপযুক্ত গাড়ি।

এলপিটি ১৬১৫ গোল্ড ট্রাকটি স্থানীয়ভাবে বাংলাদেশের NITA (টাটা মোটরস এবং নিটল মোটরসের একটি যৌথ উদ্যোগ) প্ল্যান্টে অ্যাসেম্বল করা হয়েছে। এটি সিমেন্ট, স্টিল এর মতো হেভি-ডিউটি অ্যাপ্লিকেশন এবং কাভার্ডভ্যান ব্যবস্থায় অনেক বেশি পণ্য পরিবহনের জন্য উপযুক্ত।

ট্রাকটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এই শ্রেণির যে কোনো গাড়ির চেয়ে কম খরচে মালিক হওয়া সম্ভব। এতে আছে অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী পাওয়ার ট্রেইন এবং স্বল্প রক্ষণাবেক্ষণ খরচ ব্যবস্থা।

নিটল মোটরস জানায়, তাদের রয়েছে দেশের সবচেয়ে বড় সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস নেটওয়ার্ক, যার সুবিধাগুলো নতুন এই ট্রাকের জন্য প্রযোজ্য থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয়ভাবে দেশের NITA (টাটা মটরস এবং নিটল মটরসের একটি যৌথ উদ্যোগ) প্ল্যান্টে অ্যাসেম্বল করা এলপিটি ১৬১৫ গোল্ড বাংলাদেশের উদীয়মান অর্থনীতির গতি বৃদ্ধি করবে।

১০৯ বিলিয়ন ডলারের টাটা গ্রুপের অংশ টাটা মোটরস লিমিটেড বর্তমানে ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রতিষ্ঠান। এটি বিশ্বের অটোমোবাইল প্রস্তুতকারকদের মধ্যে প্রতিনিধিত্বকারী কোম্পানি, যা কার, ইউটিলিটি ভেহিক্যালস, পিকআপ, ট্রাক, এবং বাস তৈরি করে, পাশাপাশি প্রদান করছে বিভিন্ন ধরনের সমন্বিত, স্মার্ট ও ই- মোবিলিটি সল্যুশনস।

অন্যদিকে নিটল নিলয় গ্রুপের প্রধান অঙ্গ সংস্থা হলো নিটল মোটরস লিমিটেড, যা ১৯৮৮ সাল থেকে বাংলাদেশে টাটা মোটরসের সহযোগী হিসেবে কাজ করে আসছে এবং সবচেয়ে বেশি মার্কেট শেয়ার নিয়ে প্রতিষ্ঠানটি দেশের বাণিজ্যিক গাড়ির জগতে প্রতিনিধিত্ব করে আসছে।

বর্তমানে নিটল মোটরসের রয়েছে সার্ভিস ও স্পেয়ার পার্টস এর সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক, যা গড়ে উঠেছে ৬৮টি সার্ভিস আউটলেট এবং সাতশোর অধিক স্পেয়ার পার্টস আউটলেট।

ঢাকাটাইমস/২৪নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম
শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী
নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের নতুন কমিটি গঠন
নতুন বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা