পঞ্চাশের আগেই চার উইকেট নেই বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২১, ১১:১৭
অ- অ+

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চাশ রান না তুলতেই তিন উইকেট হারাল বাংলাদেশ দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক মুমিনুল হক। প্রথমে ব্যাট করতে নেমে সাইফ-সাদমান মিলে ভালো শুরুর আভাসই দিচ্ছিলেন। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারে শাহিন শাহ আফ্রিদির করা বাউন্সার সামলাতে গিয়ে আবিদ আলির হাতে ক্যাচ তুলে দেন সাইফ হাসান। আউট হওয়ার আগে করেন ১৪ রান।

এরপর ব্যাট হাতে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না আরেক ওপেনার সাদমান ইসলামও। হাসান আলির করা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাদমান। ব্যক্তিগত খাতায় যোগ করেন ১৪ রান। এদিকে দলীয় অধিনায়ক মুমিনুল হক মাত্র ৬ রানেই প্যাভিলিয়নে ফেরেন। আর শান্তর সংগ্রহ ১৪ রান।

এখন ১ রানে মুশফিকুর রহিম এবং শূন্যরানে লিটন কুমার দাস অপরাজিত রয়েছেন।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, প্রধান আসামি স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২
হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১০
দুর্গাপূজার নিরাপত্তায় সাড়ে ৩ হাজার কোস্ট গার্ড সদস্য মোতায়েন, গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান
সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য