হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২২, ১২:৪৯
অ- অ+

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২নং ওয়ার্ডে অবস্থিত হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের ২০২২-২০২৩ মেয়াদে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়৷ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোশাররফ হোসেন

এ নির্বাচনে দুটি সাধারণ অভিভাবক সদস্য পদের বিপরীতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ নির্বাচনে ৬৫৪জন নারী-পুরুষ অভিভাবক ভোটার ছিলেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন- আমজাত হোসেন, ছামছুল হক নয়ন, মইনুল ইসলাম নাঈম, এইচ এম মামুন , রাসেল সরকার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোশাররফ হোসেন (প্রিজাইডিং অফিসার) -এর স্বাক্ষরিত ফলাফল পত্র থেকে জানা যায়, এইচএম মামুন ৩১০ ভোট পেয়ে প্রথম ও মইনুল ইসলাম নাঈম ২৫৮ পেয়ে দ্বিতীয়, আমজাত হোসেন ২৪৫ ভোট পেয়ে তৃতীয়, ছামছুল হক নয়ন ২৯ ভোট পেয়ে চতুর্থ, রাসেল সরকার ২৫ ভোট পেয়ে পঞ্চম।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সীমিত সম্পদ নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: কৃষিমন্ত্রী
৫০ শয্যার হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
নবগঙ্গা নদী রক্ষায় কচুরিপানা পরিষ্কার করলেন বিএনপি নেতা মজিদ 
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে ‘টাকা থাকবে’ শিক্ষার্থীর কাছে