মিশরের পত্রিকায় প্রতিবেদন

নতুন বাংলাদেশ গড়বে তরুণ প্রজন্ম

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৩| আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৩
অ- অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মিশরের লেখক ও সাংবাদিক মোহসেন আল-আরিশি। মিশরের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় দৈনিক The Egyptian press এ প্রকাশিত এক সচিত্র প্রতিবেদনে তিনি এ আশার কথা জানান।

সম্প্রতি ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন মোহসেন আল-আরিশি। প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে তার প্রত্যাশার পাশাপাশি অনুষ্ঠান নিয়েও বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়।

The Egyptian press-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ বছর আগে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পূর্বপুরুষদের ত্যাগের বিনিময়ে পাওয়া সব অর্জন এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশেকে স্থিতিশীল রাখতে তরুণ প্রজন্ম বদ্ধপরিকর।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের জাতীয় জাদুঘরে অনুষ্ঠানটির আয়োজন করেছিল ৩১ তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন The Egyptian Geyette পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহসেন আল-আরিশি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আরবি ভাষায় ‘হাসিনা: হাকাইক ওয়া আসাতি’ নামে একটি বইও লিখেছেন। ২০১৯ সালে বইটির অনুবাদ প্রকাশ করেছে বাংলা একাডেমি।

ক্যাডার অ্যাসোসিয়েশনর অনুষ্ঠানে স্পিকার শিরিন শারমিন চৌধুরী আরিশির লেখা বইয়ের কথা উল্লেখ করে বলেন, বইটির মাধ্যমে আরব ও মিশরিয় পাঠকেরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাঙালির ত্যাগসহ নানা অজানা ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।

the Egyptian Gayette এর পক্ষ থেকে ৩১ তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ আল-হাদীর নেওয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসনিার জীবন ও কাজের মাধ্যমে অনুপ্রানিত হয়ে অসোসিয়েশনের সদস্যরা দেশের সাধারণ মানুষের সেবায় তাঁদের সময়-শ্রম ও মেধার সর্বস্ব বিনিয়োগ করছে। তরুণ কবি আবদুল্লাহ আল-হাদী সম্পর্কে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইতোমধ্যে তিনি ৩৬৫টি কবিতার সংকলন নিয়ে একটি বই প্রকাশ করেছেন। কবিতাগুলোর উপজীব্য হচ্ছে বাঙালির গর্ব ও দেশপ্রেম।

সূত্র: The Egyptian press

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/বিইউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা
‘তথ্য ফাঁস করলে ইনস্পেক্টরকে ঝুলিয়ে দেব’, কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুলের বক্তব্য ভাইরাল
জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না: ডা. জাহিদ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে গণতান্ত্রিক ঐক্যের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা