বোয়ালখালীতে আগুনে পুড়েছে ৫ দোকান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২২, ১৪:০৬
অ- অ+

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের কধুরখীল সরকারি বিদ্যালয় সংলগ্ন পাঁচটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার ভোর ৫টার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি মুদির দোকান, একটি সেলুন ও দুটি সবজির দোকান পুড়ে গেছে। এছাড়া তিনটি ছাগল পুড়ে মারা গেছে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনারস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মো. মহরম আলি, মোহাম্মদ রনি, মো. করিম, পরিমল ও দোলন।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার মো. হায়দার হোসেন জানান, আগুনে ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে। আমরা প্রায় ১২ লাখ টাকার মালামাল রক্ষা করতে পেরেছি।

(ঢাকাটাইমস/২আগস্ট/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সীমান্ত নিরাপত্তায় ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
গেন্ডারিয়ায় পায়ে রড ঢুকিয়ে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ১
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার
মগবাজারে তর্কের জেরে মোটরসাইকেল চালকের ধাক্কা, বাসের নিচে পড়ে নিহত বৃদ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা