শুভর ‘নূর’ মুক্তির তারিখ জানালেন পরিচালক

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৮
অ- অ+

সেন্সর ছাত্রপত্র পেলেও এখনো সিনেমাহলে মুক্তি পায়নি আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘নূর’। কিন্তু কবে মুক্তি পাবে সিনেমাটি? দীর্ঘদিন ধরে এমন প্রশ্ন শুভ অনুরাগীদের। এবার সে উত্তর দিলেন সিনেমাটির নির্মাতা রায়হান রাফী। জানালেন, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে রাফী বলেন, ‘দর্শক যা ভাববে ঠিক তার উল্টোটা হবে। আমার সিনেমাগুলোতে এমনটা করে থাকি। সব প্রশ্নের উত্তর মিলবে ১৪ ফেব্রুয়ারি।’

গত বছরের ডিসেম্বরে ছাড়পত্র পায় ‘নূর’। সেসময় রাফী বলেছিলেন, ‘সিনেমাটির মুক্তি নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। তাই এখন কিছু বলতে চাচ্ছি না। মুক্তির তারিখ চুড়ান্ত হওয়ার পর সবকিছু আনুষ্ঠানিকভাবে জানাব।’

এরপর কেটে গেছে অনেকদিন। কিন্তু ছবিটি নিয়ে হয়নি কোনো আলোচনা। এতে গুঞ্জন উঠেছিলে শুভর সঙ্গে দ্বন্দ্বের কারণেই ছবিটি মুক্তি দিচ্ছেন না রাফী। তবে বিষয়টি অস্বীকার করেছিলেন দুজনেই। সেসব এখন অতীত। ছবিটির মুক্তির তারিখ জানিয়ে শুভ অনুরাগীদের যেন স্বস্তি দিলেন নির্মাতা।

‘নূর’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। তার বিপরীতে রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন শুভ।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাফরুলে চালকের মাথায় ইট মেরে মোটরসাইকেল ছিনতাই, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
ব্যাংক হিসাবে আবগারি শুল্কের সীমা ৩ লাখ থেকে ৪ লাখ টাকা করার প্রস্তাব
মাসের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, ফায়ারের ১২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা