হাবিপ্রবিতে স্নাতক ভর্তি পরীক্ষা শুরু ২১শে এপ্রিল, আবেদন শুরু ৯ ফেব্রুয়ারি

হাবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, ১৫:০১
অ- অ+

গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার জন্য ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছুকদের আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খাদেমুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১ সেমিস্টার-১ এ ৪ টি ইউনিটের অধীনে ৮ টি অনুষদের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ৯ ফেব্রুয়ারি হতে ৬ মার্চ ২০২৫ পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে এবং আগামী ২১,২২,২৩ ও ২৪ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে হাবিপ্রবি ওয়েবসাইট এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশের মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, গত ২৩/০১/২৫ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হাবিপ্রবি একাডেমিক কাউন্সিলের ৬৮তম সভায় সর্বসম্মতিক্রমে GST গুচ্ছতে না থাকার এবং স্বতন্ত্রভাবে নিজস্ব তত্ত্বাধানে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

(ঢাকা টাইমস/১৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশানে নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
পদ্মায় পানি বেড়ে ৩ জেলায় বন্যা, পানিবন্দি লক্ষাধিক মানুষ