ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:২৫
অ- অ+

ঢাকার আকাশ আজ বুধবার ভোর থেকে হালকা মেঘাচ্ছন্ন। প্রকৃতিতে রয়েছে হেমন্তের ছোঁয়া। অবশ্য আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টায় ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা ও আশপাশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বাতাসের গতিবেগ গতকালের তুলনায় কিছুটা কমে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে।

দেশের প্রায় সব বিভাগেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

(ঢাকাটাইমস/৮ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশে চাকরির দুই দশক পর প্রশিক্ষণ নিতে গিয়ে প্রাণ গেল এসআইর
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন
সঞ্জীবন প্রকল্পে বদলাতে পারে আনসার সদস্যদের অর্থনৈতিক বাস্তবতা
রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিকাঘাতে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা