গাজীপুরের পূবাইলে মিথ্যা তথ্য দিয়ে শিক্ষা অফিস থেকে বই উত্তোলনের অভিযোগ

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, ১৮:৪২
অ- অ+

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সরকারি নতুন বই উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের সকল শ্রেণিকক্ষ বন্ধ । ভেতর থেকে বলা হয় শীতের জন্য কয়েকদিন ছুটি দেওয়া হয়েছে। পরবর্তীতে রবিবার আবার গণমাধ্যমকর্মীরা উক্ত প্রতিষ্ঠানে গেলে প্রধান গেইট বন্ধ পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে কোন ছাত্র-ছাত্রী আসতে দেখি না। অনেকদিন যাবত স্কুলটি বন্ধ। গাজীপুর শিক্ষা অফিসের তথ্য মতে আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি প্রায় ৩০০ সেটের মতো বই উত্তোলন করেছে। এ ব্যাপারে আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আসাদুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আকরাম হোসেন জানান, আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে যাওয়া সম্ভব হয় না, আমি খবর নিয়ে ব্যবস্থা নিব ।

এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমানকে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) এম, রকিবুল হাসান জানান, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/১১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপ্লব কুমারের ৩৪১ হিসাবে ৬০ কোটি টাকার লেনদেন, সম্পদ বিবরণীর নোটিশ দেবে দুদক
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
জামায়াতের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন: ফজলুর রহমান
জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর