নগরকান্দায় নিখোঁজের একদিন পর যুবদল নেতার লাশ উদ্ধার

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৬, ২১:৫২
অ- অ+

ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের একদিন পর মো. ফিরোজ শেখ (৪৫) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চরযশোরদী ইউনিয়নের নিখড়হাটির উত্তরপাড়া এলাকার কুমার নদের পানি থেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত ফিরোজ শেখ নগরকান্দা উপজেলার নিখড়হাটি পশ্চিমপাড়া এলাকার মৃত শাজাহান শেখের ছেলে। তিনি গত রবিবার (১৯ জানুয়ারি) থেকে নিখোঁজ ছিলেন বলে জানান তার পরিবার। ফিরোজ শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চরযশোরদী ইউনিয়নের নিখরহাটি ভোটকেন্দ্র যুবদল কমিটির সভাপতি ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি দলের প্রার্থীর পক্ষে প্রচারণায় সক্রিয় ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে চরযশোরদী ইউনিয়নের নিখড়হাটির উত্তরপাড়া কুমার নদের পানিতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে কুমার নদের পানি থেকে ভাসমান অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত কার্যক্রম শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকা টাইমস/২০জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৯৭
বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নভেম্বরে ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর
দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা