জুয়া দমনে নতুন অধ্যাদেশ: অর্থদণ্ড সর্বোচ্চ ৫ লাখ, কারাদণ্ড ১০ বছর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৬, ২১:২৬
অ- অ+

জুয়া ও ম্যাচ ফিক্সিংসহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। অপরাধের মাত্রা অনুযায়ী এই অধ্যাদেশে সর্বোচ্চ ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, আজ অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে মোট ১৩টি এজেন্ডা উপস্থাপন করা হয়। এর মধ্যে জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬ ছাড়াও তথ্য অধিকার অধ্যাদেশ-২০২৬, বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষরের প্রস্তাব এবং জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬ এ ১৯ প্রকারের জুয়াকে সংজ্ঞায়িত করা হয়েছে, অপরাধ অনুযায়ী ১৫ ধরনের সাজার বিধান রাখা হয়েছে। সর্বোচ্চ অর্থদণ্ড ৫ লাখ টাকা এবং দণ্ড ১০ বছর। ম্যাচ ফিক্সিংসহ এ ধরনের অপরাধ প্রতিরোধে এই আইন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সভায় বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন সংশোধনের খসড়া, মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন আইন-২০২৬ নিয়েও আলোচনা ও অনুমোদন দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপিতে তিন যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব
বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদির হজ ও উমরাহ মন্ত্রী
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা