নির্বাচনকে সামনে রেখে সব হাসপাতালে ১০ জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬, ১৬:৪৩
অ- অ+

নির্বাচনকে সামনে রেখে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে সারাদেশে স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে একাধিক প্রস্তুতি গ্রহণের কথা বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিশেষ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখতে হবে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, নির্বাচন চলাকালে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখতে হবে। বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় ও সিভিল সার্জন কার্যালয়েও সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচনকালীন সময়ে মেডিক্যাল টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সিটি করপোরেশন এলাকায় ছয়টি, বিভাগীয় পর্যায়ে চারটি, জেলা পর্যায়ে তিনটি, উপজেলা পর্যায়ে দুটি এবং ইউনিয়ন পর্যায়ে একটি করে মেডিক্যাল টিম গঠন করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা স্বাস্থ্য প্রশাসক জনবলের প্রাপ্যতা ও প্রয়োজন অনুযায়ী টিমের সদস্য নির্ধারণ করবেন।

নির্বাচনকে কেন্দ্র করে জরুরি বিভাগে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল নিয়োগের পাশাপাশি সার্বক্ষণিক অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখতে বলা হয়েছে। হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধানদের কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো কারণে প্রতিষ্ঠান প্রধান ছুটিতে থাকলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও মোবাইল নম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে হবে।

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর ক্ষেত্রেও নির্বাচনকালীন সময়ে চিকিৎসকের উপস্থিতিতে জরুরি বিভাগ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোগী রেফার্ড করার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও যথাযথ কাউন্সেলিং নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সেবা দিতে হবে। পাশাপাশি জরুরি বিভাগ, অন্তঃবিভাগ, ল্যাব, ক্যাথল্যাব, ডায়ালাইসিস সেন্টার, সিটি স্ক্যান ও এমআরআই সেন্টার নিয়মিত খোলা রাখতে হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেপ্তার, মামলা ৫৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ
ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা