দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫
অ- অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটে ভোট দিতেপোস্টাল ভোট বিডিঅ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।

আজ সোমবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়কওসিভি-এসডিআইপ্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান তথ্য জানান।

তিনি জানান, আজ বেলা ১১টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে।

এর মধ্যে লাখ ২২ হাজার ৩১৫ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন লাখ ৬৪ হাজার ২২৫ জন।

এছাড়া লাখ ১৮ হাজার ৯৬২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।

বিডি পোস্ট কর্তৃক ,৮৫৯ টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে।

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে সারা দেশের লাখ ৪৬ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, সোমবার বেলা ১১টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ৫৮ হাজার ৭৯৭ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন এবং ২৯ হাজার ৩৩৪ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।

সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটারপোস্টাল ভোট বিডিঅ্যাপে নিবন্ধন করেছেন।

সূত্র- বাসস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি মুকুল, সম্পাদক বাবু 
জাল সনদে চাকরি, সুপ্রিম কোর্টের সাবেক কর্মচারীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ
স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন, জানুন নতুন তারিখ