নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেল গঠন, ফোন করবেন যেসব নম্বরে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেলের জরুরি যোগাযোগের টেলিফোন নম্বর- ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর- ০১৫৫০-০৬৪২২৬ (Whats app) ও ০১৫৫০-০৬৪২২৭।
নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা-সংশ্লিষ্ট যে কোনো অভিযোগের জন্য উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













