যশোরে যুবলীগ ক্যাডারের বাড়ি থেকে অস্ত্রগুলি উদ্ধার, আটক ৪

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩০
অ- অ+

যশোরের যুবলীগ ক্যাডার আরিফের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও মদসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আরিফ পালিয়ে গেলেও আটক করা হয় তার দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগর, আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকে।

শনিবার দিবাগত রাত ১২টার পর যশোর শহরের ঢাকারোড বিসিএমসি কলেজ সংলগ্ন আরিফের বাড়িতে অভিযান শুরু করে যৌথ বাহিনী।

যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম শনিবার দিবাগত রাত ১২টার পর আরিফের বাড়িতে অভিযান চালায়। প্রায় আড়াই ঘন্ট ধরে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় ওই বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় আরিফের স্ত্রী ও দুই ভাইসহ চারজনকে আটক করা হয়। অভিযান শেষে রাত সাড়ে ৪টার দিকে আটক ব্যক্তিদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে আরিফ, সাকি ও সাগর যুবলীগের প্রভাবশালী ও দাপুটে ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে আরিফ ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের একটি অংশের বাহিনী প্রধান। পাশাপাশি তিনি শাহীন চাকলাদারের ভাই ফন্টু চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন। যুবলীগের নাম ব্যবহার করে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন তারা। এর আগেও অস্ত্রসহ তারা একাধিকবার গ্রেপ্তার হয়েছে।

(ঢাকা টাইমস/০৮ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির আলোচনা সভায় তারেক রহমান
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফরিদপুর নির্বাচন অফিসে দালাল সন্দেহে এক ব্যক্তি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা