নোয়াখালী-৬: হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০
অ- অ+

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে বুড়িরচর ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

হান্নান মাসউদের স্ত্রী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় সংগঠক শ্যামলী সুলতানা জেদনী তার ভেরিফাইড ফেসবুকে এক পোষ্টে এই তথ্য জানান।

তিনি লিখেন, আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার মোবাইল কেড়ে নিছে। সাথে থাকা আমার দেবরকেও কয়েকজন মিলে মারছে বলে তিনি অভিযোগ করেন।

এনসিপির পক্ষ থেকে বলা হয় বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে আসার পথে বিএনপির কিছু লোক হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলা করে। তারা তার মোবাইল ছিনিয়ে নেয়। তার সাথে থাকা তার দেবরকে পিটিয়ে আহত করা হয়। এছাড়া হাতিয়ার বুড়িরচর, চরঈশ্বর ও সোনাদিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীদের কেন্দ্রে আসতে বাদা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

হাতিয়া ছাত্রশক্তির সদস্য সচিব আশিক এলাহী জানান, এই মুহুর্তে হান্নান মাসউদের স্ত্রী ওছখালী বাসায় অবস্থান করছে।

এ বিষয়ে বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাফি ফরাজি জানান, হান্নান মাসউদের স্ত্রী কেন্দ্র পরিদর্শন করে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি হয়েছে। এখানে কাউকে হামলা করা হয়নি।

(ঢাকা টাইমস/১২ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থগিত কমিটির নামে কার্যক্রম: কারা বৈধ, কারা নয়? স্পষ্ট করল পুলিশ এসোসিয়েশনের এডহক কমিটি
শনির আখড়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ উল্লেখ করে ফেসবুক পোস্ট, ভাটারা থানার পরিদর্শককে নিয়ে আলোচনা
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা