দেশের নির্বাচনের ইতিহাসে একটি ভালো নির্বাচন হয়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৬
অ- অ+

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের নির্বাচনের ইতিহাসে যে কোনো মানদণ্ডে এবার ভালো একটি নির্বাচন হয়েছে।

রাতে নির্বাচন কমিশন (ইসি) স্থাপিত কেন্দ্রীয় ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, যদি আপনি বিচার করেন, একটি বেশ ভালো নির্বাচন হিসেবে এটাকে গণ্য করা যায়। আমার খুবই ভালো লেগেছে, আমরা ওয়াদা করেছিলাম যে— একটি উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন উপহার দেব। কথা দিয়েছিলাম— জাতিকে একদম সম্পূর্ণ নিরপেক্ষ এবং ক্রেডিবল একটি ইলেকশন উপহার দেব এবং আমরা বিশ্বাস করি এটা পেরেছি। এটা সবাই স্বীকৃতি দিচ্ছে।

তিনি গণমাধ্যম ও দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সাংবাদিক, দেশবাসী, ভোটার, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমরা কৃতজ্ঞ। কারণ, দেশের সকল মানুষের সার্বিক সহযোগিতায় আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছি।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘নির্লজ্জ-বেহায়া’ আখ্যা দিয়ে শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
জুলাই অভ্যুত্থান থেকে ডিজিটাল গণতন্ত্র: দুই বছরের মূল্যায়ন
সবুজবাগে কালভার্টের নিচে নারীর গলাকাটা মাথা ও দুই হাত উদ্ধার
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠাল সংসদ সচিবালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা