দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৪| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৬
অ- অ+

দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শনিবার তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ফয়েজ আহমদ এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৩) দুবাই হয়ে জার্মানি গেছেন।

এছাড়া বিশেষ সহকারী তৈয়বের একজন সহযোগীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'ফয়েজ আহমদ ৯ ও ১০ ফেব্রুয়ারি ছুটিতে ছিলেন। মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ দুই বিভাগই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরতে আজ তিনি চলে গেছেন।'

এদিকে দেশ ছাড়ার বিষয়ে এই বিশেষ সহকারী একটি সংবাদমাধ্যমে বলেছেন, ‘৯ ও ১০ তারিখে অফিস থেকে বিদায় নিয়েছি। ফরমালি মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে।’

ফয়েজ আহমদ তৈয়্যব ২০২৫ সালের ৫ মার্চ প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘নির্লজ্জ-বেহায়া’ আখ্যা দিয়ে শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
জুলাই অভ্যুত্থান থেকে ডিজিটাল গণতন্ত্র: দুই বছরের মূল্যায়ন
সবুজবাগে কালভার্টের নিচে নারীর গলাকাটা মাথা ও দুই হাত উদ্ধার
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠাল সংসদ সচিবালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা