প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ সংসদের দক্ষিণ প্লাজায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৩
অ- অ+

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী মঙ্গলবার বিকালে তাদের শপথবাক্য পাঠ করাবেন। সরকারের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বরাবর এ শপথ অনুষ্ঠান হয় বঙ্গভবনের দরবার হলে। এ রীতি ভেঙে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে চলেছে।

একই দিনে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সকাল সাড়ে ১০টায় নতুন এমপিদের শপথ অনুষ্ঠান হবে বলে আমার দেশ-কে জানিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করতে চলেছে। ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জোট এবার ২১২টি আসনে বিজয় অর্জন করেছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধীদল হতে চলেছে জামায়াতে ইসলামী।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘নির্লজ্জ-বেহায়া’ আখ্যা দিয়ে শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
জুলাই অভ্যুত্থান থেকে ডিজিটাল গণতন্ত্র: দুই বছরের মূল্যায়ন
সবুজবাগে কালভার্টের নিচে নারীর গলাকাটা মাথা ও দুই হাত উদ্ধার
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠাল সংসদ সচিবালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা