বগুড়ায় বাড়ির সামনে ট্রাক মালিককে কুপিয়ে হত্যা  

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৬
অ- অ+

বগুড়ার গাবতলীতে নিজ বাড়ির সামনে সাইফুল ইসলাম (৪০) নামে এক ট্রাক মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই এলাকার জামাল উদ্দিন ওরফে জামুর ছেলে।

নিহতের মেয়ে সাদিয়া জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও কাজ শেষে সাইফুল ইসলামের গভীর রাতে বাড়ি ফেরার কথা ছিল। তবে ভোর হয়ে গেলেও তিনি ফেরেননি এবং মোবাইল ফোনেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে ভোরের দিকে বাড়ির সামনের ঘাসের জমিতে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, নিহতের গলা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাকে নিয়ে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি যুবদল নেতা নাজির হাসানের
ধানমন্ডিতে চোরাচালানের ৮৯ লাখ টাকার স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, জানুন কবে- কোথায়?
ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের বাজারে অভিযান, ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা