বগুড়ায় হাত কাটা সৌরভ বাহিনীর ৩ সদস্য গ্রেপ্তার

দেশীয় অস্ত্রসহ পুরান বগুড়ার শীর্ষ সন্ত্রাসী হাতকাটা সৌরভ ও সানাউল বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদিফ ও লেঃ ফাহাদ এর নেতৃত্বে সেনাবাহিনীর বিশেষ টহল দল পুরান বগুড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মেহেদী হাসান মীম (২৫), মো. নয়ন মন্ডল (২৫) ও মো. রোকন ইসলাম জাফর (২৭)।
গ্রেপ্তারকৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫টি দেশীয় ধারালো অস্ত্র, একটি হকিস্টিক, একটি বিদেশি মদের বোতল, চারটি মোবাইল ফোন এবং মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ জানান, এর আগে হাতকাটা সৌরভ সেনাবাহিনীর এক অভিযানে গ্রেপ্তার হয়। বর্তমানে সে পাবনা কারাগারে রয়েছে। তার গ্যাংয়ের অন্যান্য সদস্যরা বগুড়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি রাহাজানি সৃষ্টি করে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি তৈরি করে রেখেছিল। আইনি ব্যবস্থা নেয়ার জন্য গ্রেপ্তার তিনজনসহ উদ্ধারকৃত সব সামগ্রীসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।
(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































