মন্ত্রী সভার শপথের ডাক পেলেন মঈন খান ও মিলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪
অ- অ+

এয়োদশ জাতীয় সংসদের মন্ত্রীসভার শপথের জন্য ডাক পেয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও দলের কেন্দ্রীয় নেতা এহসানুল হক মিলন।

মঙ্গলবার মন্ত্রী পরিষদ থেকে এই দুই নেতাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে।

এই দুই নেতার বিশস্ত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে বিএনপির এই দুই নেতাকে সংসদ সচিবালয়ে থেকে মন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুত থাকার জন্য ফোন করা হয়েছে।

তবে, এই দুই নেতা কোন মন্ত্রাণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আব্দুল মঈন খান আগে ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আর এহসানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম
শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী
নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের নতুন কমিটি গঠন
নতুন বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা