প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা সহ্য করা হবে না: নৌপরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৪
অ- অ+

নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ দ্রুততার সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেছেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা সহ্য করা হবে না।

বৃহস্পতিবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও এর আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।

নৌপরিবহন মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা সহ্য করা হবে না। কোনো আইনি জটিলতা বা সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো প্রকল্পে কাজ বিলম্বে সম্পন্ন হলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে। জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের গুণগতমান অবশ্যই মানসম্মত হতে হবে।

দেশের অর্থনীতিতে নৌপরিবহন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নৌপরিবহন ও রেলপথ সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের জন্য নির্দেশ দিয়েছেন। নৌখাতে দৃষ্টান্তমূলক ও যুগোপযোগী পরিবর্তন আনার মাধ্যমে যাত্রীদের নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

মন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়ের সকল কার্যক্রম দেশ ও জনগণের স্বার্থে পরিচালিত হবে। আমরা কর্তৃত্ববাদী রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চাই না; প্রকৃত অর্থেই জনগণের সেবক হতে চাই। জনগণের স্বার্থ রক্ষাই আমাদের একমাত্র লক্ষ্য। তিনি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আগামী ১৮০ দিনের জন্য বাস্তবায়নযোগ্য কর্মসূচি প্রণয়নের নির্দেশ দেন।

আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করে মন্ত্রী আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গত ঈদের ন্যায় এবারও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।

মতবিনিময় সভায় নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট
সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
বুড়িগঙ্গাসহ নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্রধানমন্ত্রীর
সচিবলায়ের সামনে ১১ দলীয় ঐক্যের অবস্থান, নতুন কর্মসূচি ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা