প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির বিটু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ পেলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী সচিব সাধনা ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু ড্যাবের যুগ্ম মহাসচিব ও ‘রক্তস্পন্দন-এর প্রধান সমন্বয়ক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ প্রদানের নিমিত্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু), ঢাকা-এর চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি মুকুল, সম্পাদক বাবু 
জাল সনদে চাকরি, সুপ্রিম কোর্টের সাবেক কর্মচারীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ
স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন, জানুন নতুন তারিখ