ভাষা শহীদদের প্রতি ডিএমপি কমিশনারের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৫

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শনিবার একুশের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় আইজিপি বাহারুল আলম, পুলিশের বিশেষ শাখার প্রধান গোলাম রসুল সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









































