জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৪
অ- অ+

আগামী ২ মার্চ অষ্টম ‌‘জাতীয় ভোটার দিবসউদযাপনের কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, আগামী ২ মার্চ ৮ম 'জাতীয় ভোটার দিবস' উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কমিটি, উপকমিটিসহ সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর ২ মার্চ দেশে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে ভোটার সচেতনতা বাড়াতে র‍্যালি, আলোচনা সভা ও ভোটার নিবন্ধনের বিশেষ কার্যক্রম হাতে নেয় নির্বাচন কমিশন। এবার ৮ম বারের মতো এই দিবসটি পালন করার কথা ছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
পদোন্নতি পেয়ে সচিব হলেন দুই কর্মকর্তা
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা