যমুনা অতিথি ভবন ত্যাগ করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৫
অ- অ+

ড. মুহাম্মদ ইউনূস শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ত্যাগ করেছেন। তিনি ভবন ত্যাগ করে রাজধানীর গুলশান–এর নিজের বাসভবনের উদ্দেশে রওনা হন।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার কিছু টুকিটাকি মালপত্রও তিনি সঙ্গে নিয়ে গেছেন।

ড. ইউনূসের প্রস্থানের পর গণপূর্ত অধিদপ্তর ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের মধ্যে ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ সব কারিগরি ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। সংস্কারের পর যমুনা নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান–এর ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হবে।

তবে প্রধানমন্ত্রীর এই মুহূর্তে যমুনায় উঠবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে তিনি রাজধানীর গুলশানে নিজের বাসভবনে অবস্থান করছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
পদোন্নতি পেয়ে সচিব হলেন দুই কর্মকর্তা
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা