সব মন্ত্রণালয়ে সরকারের জরুরি চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৫
অ- অ+

সব মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি ৫১ মন্ত্রণালয়ে এ চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী এমন পরিকল্পনা গ্রহণে মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়েছে সরকার। ২৩ ফেব্রুয়ারি ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধানমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সর্বাধিক সমর্থনপ্রাপ্ত দলের নির্বাচনি ইশতেহার এখন জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে নিজ নিজ আওতাধীন খাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনি ইশতেহার-২০২৬) বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে পরিকল্পনাসহ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগএ পাঠাতে সচিব ও সিনিয়র সচিবদের অনুরোধ জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমন্বিত, আধুনিক ও জবাবদিহিমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে: তিতুমীর
মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি
তিন বছর পর টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ ড্র করল পাকিস্তান
ক্ষমা চেয়ে সভাপতির পদ রক্ষা করলেন ইনফান্তিনো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা