ফুটওভার ব্রিজে অস্থায়ী দোকান বসতে দেওয়া হবে না: শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৪
অ- অ+

সড়ক পরিবহন রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নতুন নির্মিত ফুটওভার ব্রিজে বা এর আশপাশে কোনো অবস্থাতেই অস্থায়ী দোকান বসতে দেওয়া হবে না। এতে মানুষের চলাচল ব্যাহত হয় এবং যানজট সৃষ্টি হয়।

তিনি বলেন, বিষয়টি পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং ঈদের পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার ২৮ ফেব্রুয়ারি রাজধানীর নিউমার্কেট ফুটওভার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, ফুটওভার ব্রিজটি প্রশস্ত ও আধুনিকভাবে নির্মাণ করা হয়েছে। তাই ব্রিজের ওপর বা নিচে কিংবা আশপাশে ফুটপাতের মতো অস্থায়ী দোকান বসানো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। মানুষের চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে বিষয়টি নিয়ন্ত্রণ করা জরুরি।

তিনি জানান, ঈদের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন–এর প্রশাসক, মার্কেটের মালিক, ফুটপাতের দোকানিরা এবং স্থানীয় ব্যক্তিরা আলোচনার মাধ্যমে এমন একটি পন্থা নির্ধারণ করবেন, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়ে সবাই উপকৃত হন এবং সিদ্ধান্তগুলো সবাই মেনে নিতে উৎসাহিত হন।

শেখ রবিউল আলম বলেন, ঢাকা শহরের একটি ব্যস্ততম শপিং এলাকায় প্রায় ৩১টি মার্কেট থাকায় দীর্ঘদিন ধরে রাস্তা পারাপারে মানুষের ভোগান্তি ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ফুটওভার ব্রিজটি নির্মাণ করেছে। সামনে ঈদকে কেন্দ্র করে এলাকায় ক্রেতাদের ব্যাপক উপস্থিতি থাকে, তাই মানুষের নিরাপদ চলাচলে এই ব্রিজ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, এই ব্রিজ চালুর ফলে মানুষ স্বস্তির সঙ্গে রাস্তা পারাপার করতে পারবে এবং বিভিন্ন মার্কেটে সহজে যাতায়াত করতে পারবে। এতে ব্যবসা-বাণিজ্যে শৃঙ্খলা আসবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে।

শেখ রবিউল আলম আরও বলেন, ঈদের পর এলাকার শপিং কমপ্লেক্সগুলোর সামনে থাকা অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা দূর করে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করা হবে, যাতে জনচলাচল ও ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্ন থাকে।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনকল্যাণে ব্রিজটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে। একই সঙ্গে যেসব ফুটওভার ব্রিজ এখনো চলাচলের উপযোগী নয়, সেগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমন্বিত, আধুনিক ও জবাবদিহিমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে: তিতুমীর
মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি
তিন বছর পর টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ ড্র করল পাকিস্তান
ক্ষমা চেয়ে সভাপতির পদ রক্ষা করলেন ইনফান্তিনো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা