কোনো চাঁদাবাজি সহ্য করা হবে না: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৬, ১৩:৫৪
অ- অ+

রাজধানীতে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, ফুটপাত বা অন্য কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৯ মার্চ) সকালে পুরান ঢাকার সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, চাঁদাবাজির বিষয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকেও কঠোর নির্দেশনা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাজধানীতে কোনো ধরনের অবৈধ অর্থ আদায় বরদাশত করা হবে না। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে তিনি বলেন, এটি শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়। নগরবাসীকেও এ কাজে সহযোগিতা করতে হবে। যারা ময়লা অপসারণের টেন্ডার নিয়েছেন, তারা নির্ধারিত ১০০ টাকার বেশি আদায় করলে তাদের টেন্ডার বাতিল করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধনের মাধ্যমে এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থাপনা চালু হলো। ভবিষ্যতেও সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
পদোন্নতি পেয়ে সচিব হলেন দুই কর্মকর্তা
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা