ঢাকা ওয়াসার নতুন এমডি অতিরিক্ত সচিব মনিরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৯ মার্চ ২০২৬, ১৪:২৬

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে দিয়েছে সরকার।
সোমবার (৯ মার্চ) তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে আছেন। ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে থাকার সময় প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তিনি দায়িত্ব ভাতা পাবেন।
এর আগে ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম ব্যাপারী গত রোববার পদত্যাগ করেছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































