৫ মন্ত্রী ও এক উপদেষ্টার নাম সংশোধন করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৬, ১৪:৩৩
অ- অ+

সরকারের পাঁচজন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার নাম সংশোধন করা হয়েছে।

রবিবার নাম সংশোধন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থ পরিকল্পনা মন্ত্রীআমীর খসরু মাহমুদ চৌধুরী নাম পরিবর্তন করে করা হয়েছেআমির খসরু মাহমুদ চৌধুরী; পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রীআব্দুল আউয়াল মিন্টু নাম করা হয়েছেআবদুল আউয়াল মিন্টু; ধর্মমন্ত্রীকাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদএর নামকাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)’ করা হয়েছে।

কৃষি, খাদ্য এবং মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রীমোহাম্মদ আমিন উর রশীদএর নামমোহাম্মদ আমিন উর রশিদ; পানি সম্পদ মন্ত্রীমো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নাম সংশোধন করেমো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকরা হয়েছে।

এছাড়া, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টাব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামএর নাম সংশোধন করে করা হয়েছেব্রিগেডিয়ার জেনারেল (অব.) . কে এম শামছুল ইসলাম

এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ এর নাম সংশোধন করেহাফিজ উদ্দিন আহমদকরার আবেদন করেছেন। এরইমধ্যে সংক্রান্ত আবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। ওইদিনই ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করে দলটি। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমন্বিত, আধুনিক ও জবাবদিহিমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে: তিতুমীর
মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি
তিন বছর পর টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ ড্র করল পাকিস্তান
ক্ষমা চেয়ে সভাপতির পদ রক্ষা করলেন ইনফান্তিনো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা