বুধবার সরকারি দলের সংসদীয় সভা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৯ মার্চ ২০২৬, ১৪:৪৯

সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে।
সংসদ ভবনে অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদের সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠক বসবে।
সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সরকার দলীয় সকল সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য চিফ হুইপ অনুরোধ জানিয়েছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































