তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবি, ২০ হাজার নাগরিকের আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৬, ১৭:০৫| আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৭:০৮
অ- অ+

‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ দ্রুত আইন হিসেবে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাস করার দাবিতে দেশের বিভিন্ন শ্রেণি–পেশার প্রায় ২০ হাজার নাগরিকের স্বাক্ষরসম্বলিত আবেদনপত্র সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আবেদনপত্র হস্তান্তর করা হয়।

চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, যুবক, নারী, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার নাগরিকদের পক্ষ থেকে তামাকবিরোধী সংগঠন ঢাকা আহ্ছানিয়া মিশন, ডর্প, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, নারী মৈত্রী, প্রজ্ঞা, পিপিআরসি এবং তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ) যৌথভাবে আবেদনপত্র জমা দেয়।

আবেদনপত্রে বলা হয়, বাংলাদেশে ক্যানসার, হৃদরোগ ও ফুসফুসের রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ তামাক ব্যবহার। তামাকজনিত রোগে দেশে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষ মারা যায়। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনকে যুগোপযোগী ও শক্তিশালী করতে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে।

তবে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশটি গৃহীত না হলে তা বাতিল হয়ে যাবে বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়।

তামাকবিরোধী সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, শিশু, নারী ও তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে এবং আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের স্বার্থে অধ্যাদেশটি দ্রুত আইন হিসেবে পাস করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
পদোন্নতি পেয়ে সচিব হলেন দুই কর্মকর্তা
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা