ফ্যাসিস্টদের মতো সাংবাদিকদের ওপর আর যেন চড়াও না হই: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৬, ২১:৪১
অ- অ+

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের মতো সাংবাদিকদের ওপর আর যেন চড়াও না হই, সেদিকে খেয়াল রাখতে হবে। মুক্ত গণমাধ্যম সবার প্রত্যাশা।

বুধবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ইফতার ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

গণতান্ত্রিক আন্দোলনে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের সহযোগিতার বিষয়টি স্মরণ রাখা উচিত। তিনি বলেন, ফ্যাসিস্টদের মতো সাংবাদিকদের ওপর আর যেন কেউ চড়াও না হয়, সে বিষয়ে সবার সতর্ক থাকা প্রয়োজন। মুক্ত ও স্বাধীন গণমাধ্যম সবার প্রত্যাশা বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে। আগামীকাল দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন সংসদ বসবে এবং সেই সংসদকে রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গেল ১৭ বছরে অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছেন, হামলা ও মামলার শিকার হয়েছেন। এমন পরিস্থিতি যেন ভবিষ্যতে না হয়, সে বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

গণতান্ত্রিক চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, কোনো মব কালচার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় না। গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ, রাজনৈতিক দল এবং গণমাধ্যম এই তিনের সমন্বয়েই দেশ এগিয়ে যাবে।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গণী চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক সভাপতি কবি আব্দুল হাই সিকদার, ডিইউজের সহ-সভাপতি রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান প্রমুখ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
পদোন্নতি পেয়ে সচিব হলেন দুই কর্মকর্তা
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা