সৌদি আরবের দেওয়া খেজুর কোন জেলায় কত কার্টন বরাদ্দ পেল?

সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর দেশের বিভিন্ন জেলায় বণ্টনের জন্য বরাদ্দ দিয়েছে সরকার। মোট ১২ হাজার ২৫০ কার্টন খেজুর জেলা প্রশাসকদের অনুকূলে দেওয়া হয়েছে, যা জেলা প্রশাসনের মাধ্যমে জনসংখ্যা ও ইউনিয়নের আনুপাতিক হারে বিতরণ করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, সৌদি বাদশাহ প্রতিষ্ঠিত কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার–এর পক্ষ থেকে বাংলাদেশকে এ উপহার দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, ‘কিং সালমান হিউম্যানিটিরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারে’র পক্ষ থেকে বাংলাদেশকে ১২ হাজার ৫০০ কার্টন খেজুর উপহার দেওয়া হয়।
এসব খেজুর গত ১ মার্চ জেলাভিত্তিক বণ্টনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। পরবর্তীতে একই তারিখ ও স্মারকের ৫ মার্চ স্বাক্ষরিত সংশোধিত বরাদ্দপত্রে ১২ হাজার ২৫০ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়। এছাড়া শুরুতে ঢাকায় মাস্তুল ফাউন্ডেশনকে ১৮৫, ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসকে ৫০ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ১৫ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়। পরের আদেশে তা বাতিল করা হয়েছে। এতে কুমিল্লা, টাংগাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ায়, নওগাঁ, দিনাজপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় খেজুরের কার্টুন কম–বেশি হয়েছে।
গত ৫ মার্চের বরাদ্দ নির্দেশনায় বলা হয়েছে, জেলার জনসংখ্যা ও ইউনিয়নের আনুপাতিকহারে খেজুর বরাদ্দ করা হয়েছে। নির্ধারিত তালিকা অনুযায়ী, জেলা প্রশাসকদের মাধ্যমে এসব খেজুর বিতরণ করা হবে।
সর্বশেষ বরাদ্দ অনুযায়ী, ঢাকা জেলায় ২৯৭ কার্ন, নারায়ণগঞ্জে ১০১, গাজীপুরে ১০৩, মুন্সিগঞ্জে ১৮০, মানিকগঞ্জে ১৭১, নরসিংদীতে ১৮৮, টাঙ্গাইলে ৩০০, কিশোরগঞ্জে ২৮০, ফরিদপুরে ২১০, গোপালগঞ্জে ১৭৫, মাদারীপুরে ১৫৭, শরীয়তপুরে ১৭৩ এবং রাজবাড়ীতে ১১০ কার্টন খেজুর দেওয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহে ৪১৪, নেত্রকোনায় ২২৬, জামালপুরে ১৭৭, শেরপুরে ১৩৭, চট্টগ্রামে ৫০০, কক্সবাজারে ১৮৭, রাঙ্গামাটিতে ১৩০, খাগড়াছড়িতে ৯৭, বান্দরবানে ৯০, কুমিল্লায় ৫০০, ব্রাহ্মণবাড়িয়ায় ২৬০, চাঁদপুরে ২৩৫, নোয়াখালীতে ২৪৩, লক্ষ্মীপুরে ১৫৪ এবং ফেনীতে ১১২ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































