প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৬, ১১:০৫
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি সংসদ ভবনে পৌঁছালে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী, সংসদ সচিবালয়ের কর্মকর্তারা এবং দলীয় নেতারা তাকে স্বাগত জানান। নতুন সংসদের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশের আইন প্রণয়ন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুরু হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোকেও সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এই অধিবেশনে নতুন সংসদের কার্যক্রম শুরুর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিল, নীতি নির্ধারণী আলোচনা এবং সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে বক্তব্য উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

এ দিকে নতুন সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা। সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা এবং আইন প্রণয়নের দিকনির্দেশনা এই অধিবেশনেই স্পষ্ট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমন্বিত, আধুনিক ও জবাবদিহিমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে: তিতুমীর
মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি
তিন বছর পর টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ ড্র করল পাকিস্তান
ক্ষমা চেয়ে সভাপতির পদ রক্ষা করলেন ইনফান্তিনো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা