বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ, কোথায় কে?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, ১৬:৫০| আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৭:০৫
অ- অ+

বরিশালসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

সেগুলো হলো-বরিশাল সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন ও কুমিল্লা সিটি কর্পোরেশন।

শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি কর্পোরেশনে এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি কর্পোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি কর্পোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউসুফ মোল্লা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা () অনুযায়ী এসব ব্যক্তিদের সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরাস্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা () অনুযায়ী সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী ভাতা অন্যান্য সুবিধা পাবেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ২ সেনা নিহত 
একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা