শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন উত্তোলন ৮-১০ মিলিয়ন ঘনফুট গ্যাস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, ১৭:৪১
অ- অ+

কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন উদ্বোধন করা হয়েছে। পরীক্ষামূলকভাবে এই কূপ থেকে প্রতিদিন ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

আজ শনিবার (১৪ মার্চ) শ্রীকাইলের মখলিসপুরে আয়োজিত এক অনুষ্ঠানে কূপটির উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অতিরিক্ত আমদানিনির্ভরতা দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মুখে ফেলেছে বলে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের সময় নির্ভরতা দেশের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। তাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন বাড়িয়ে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অতীতে অবহেলার কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স তার পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারেনি। বর্তমান উদ্যোগের মাধ্যমে বাপেক্সের দক্ষতা কার্যক্ষমতা বাড়িয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করা হবে।

গত বছরের ২৮ সেপ্টেম্বর এই কূপ খননের কাজ শুরু হয় এবং গত জানুয়ারিতে শেষ হয়। শ্রীকাইল গ্যাসক্ষেত্র কূপ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. আব্দুল বাতিন জানান, কূপটিতে প্রায় ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস আছে বলে ধারণা করা হচ্ছে।

নতুন কূপ চালু হওয়ায় শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ থেকে এন প্রতিদিন প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হকসহ বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/১৪মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ২ সেনা নিহত 
একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা