আজ থেকে জ্বালানি তেল রেশনিংসহ সব ধরনের বিধি-নিষেধ তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

সরকার আজ রবিবার (১৫ মার্চ) থেকে দেশের সব বিতরণ কেন্দ্রে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে সমস্যা সৃষ্টি হওয়ায় সম্প্রতি জ্বালানি তেলের উপর রেশনিংসহ বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল। তবে কয়েকটি জাহাজ থেকে তেল আমদানি সম্পন্ন হওয়ায় এবং সামনে আসন্ন ঈদযাত্রা ও বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজন মেটানোর লক্ষ্যে সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।
সুতরাং, দেশের সব বিতরণ পয়েন্টে এখন থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে, এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা চলবে।
(ঢাকাটাইমস/১৫ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































