অর্থ উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, ১৪:২৮
অ- অ+

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা এবং কানেক্টিভিটি ইস্যুতে আলোচনা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ভারতীয় হাইকমিশনার।

প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা ও জ্বালানি খাতের বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়েছে।

ক্রস-বর্ডার এনার্জি সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি বড় পরিসরের বিষয় এবং এ নিয়ে আলোচনা চলছে। তবে এ মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।

ভারতের ভিসা কার্যক্রম কবে নাগাদ স্বাভাবিক হবে—এমন প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, ভিসা চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

(ঢাকাটাইমস/১৬ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ২ সেনা নিহত 
একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা