দেশে এলো সৌদিতে ক্ষেপণাস্ত্রে নিহত মোশাররফের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৬, ১৫:০৯
অ- অ+

সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ শুক্রবার সকালে তার মরদেহ বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা নিহত মোশাররফ হোসেন (পাসপোর্ট নম্বর: EK0909569) সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সূরজত আলী।

এর আগে, সৌদি আরব সময় শুক্রবার ভোর ২টা ২৫ মিনিটে সৌদি এয়ারলাইনস-এর ফ্লাইট নম্বর SV806-এ মরদেহটি রিয়াদ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

ফ্লাইটটি বাংলাদেশ সময় সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ২ সেনা নিহত 
একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা